🔥 হট অফার
ডিজিটাল প্রোডাক্ট মেম্বারশিপে ৮০% স্পেশাল ডিসকাউন্ট!
◷ 24 : 00 : 00
TRENDING SEARCHES INSTANT AI RESULTS
⚡ ChatGPT Plus 🎨 Canva Pro 💻 Windows 11 Netflix Premium

TOP RECOMMENDED PRODUCTS
[custom_side_cart]
[creative_mobile_header]
0
BAG 0.00৳ 
0
BAG 0.00৳ 
Terms & Conditions — Creative Access

Terms & Conditions — Creative Access

Creative Access-এ আপনাকে স্বাগতম। আমাদের ওয়েবসাইট ব্যবহার করা, অ্যাকাউন্ট তৈরি করা অথবা কোনো প্রোডাক্ট অর্ডার করার আগে অনুগ্রহ করে এই শর্তাবলিগুলো অবশ্যই পড়ে নিবেন।

Creative Access-এর ওয়েবসাইট ব্যবহার করা বা আমাদের কাছ থেকে কোনো প্রোডাক্ট অর্ডার করার মাধ্যমে আপনি এই শর্তাবলিতে সম্মতি দিচ্ছেন।
01

আমাদের সম্পর্কে

Creative Access একটি ডিজিটাল প্রোডাক্ট ও সার্ভিস প্ল্যাটফর্ম। এখানে AI Tools, Premium Software Subscriptions, WordPress Plugins, আমাদের নিজস্ব তৈরি WordPress Plugins, WordPress Website Backup Files, Ready-Made Laravel Websites, বিভিন্ন ধরনের ওয়েবসাইট এবং ওয়েবসাইট টেমপ্লেট পাওয়া যায়।

এ ছাড়া, Creative Access Membership-এর মাধ্যমে নির্ধারিত শর্ত অনুযায়ী ডিজিটাল প্রোডাক্টের ব্যবসা শুরু করার সুযোগ দেওয়া হয়।

02

অ্যাকাউন্ট ও সঠিক তথ্য প্রদান

আমাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি বা অর্ডার করার সময় সঠিক তথ্য দিতে হবে। ভুল ইমেইল বা যোগাযোগের তথ্যের কারণে প্রোডাক্ট পেতে সমস্যা হলে সঠিক তথ্য দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।

আপনার অ্যাকাউন্টের লগইন তথ্য নিরাপদে রাখা আপনার দায়িত্ব। অনুমতি ছাড়া অন্য কাউকে আপনার অ্যাকাউন্ট ব্যবহার করতে দেওয়া যাবে না। অ্যাকাউন্টের অপব্যবহার বা শর্ত ভঙ্গের ঘটনা ঘটলে Creative Access প্রয়োজন অনুযায়ী আপনার অ্যাকাউন্ট বন্ধ বা বাতিল করতে পারে।

03

অর্ডার ও পেমেন্ট

অর্ডার করার আগে প্রোডাক্টের বিবরণ, মূল্য, মেয়াদ এবং ব্যবহারের শর্ত ভালোভাবে পড়ে নিন। অর্ডার সম্পন্ন করার জন্য ওয়েবসাইটে দেওয়া নির্ধারিত পেমেন্ট পদ্ধতি ব্যবহার করতে হবে।

পেমেন্ট সফল হওয়ার পর কিছু প্রোডাক্টে সঙ্গে সঙ্গে অ্যাক্সেস পাওয়া যাবে। এবং কিছু প্রোডাক্টের ক্ষেত্রে ডেলিভারি পেতে ১–১২ ঘণ্টা বা তারও বেশি সময় লাগতে পারে।

পেমেন্ট সম্পন্ন হওয়ার পরও অর্ডার নিশ্চিত না হলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন: ০১৯৪৭৬৭২৬৫৪

ভুল তথ্য, অসম্পূর্ণ পেমেন্ট বা অর্ডার যাচাইয়ের প্রয়োজন হলে প্রক্রিয়া সম্পন্ন হতে অতিরিক্ত সময় লাগতে পারে। প্রোডাক্টের মূল্য ও অফার পরিবর্তিত হতে পারে। আপনার অর্ডারের সময় প্রদর্শিত মূল্য এবং প্রযোজ্য শর্ত অনুযায়ী অর্ডারটি বিবেচনা করা হবে।

04

প্রোডাক্ট ডেলিভারি ও অ্যাক্সেস

প্রোডাক্টের ধরন অনুযায়ী ওয়েবসাইটের অ্যাকাউন্টে এবং ইমেইল এর মাধ্যমে প্রোডাক্টের অ্যাক্সেস দেওয়া হবে।

কিছু প্রোডাক্ট ইনস্ট্যান্ট ডেলিভারি হবে। আবার কিছু প্রোডাক্টের ক্ষেত্রে অর্ডার যাচাই, অ্যাক্সেস প্রস্তুত করা বা অন্যান্য প্রয়োজনীয় কাজের জন্য ২–১২ ঘণ্টা সময় লাগতে পারে।

নির্ধারিত সময়ের পরও প্রোডাক্ট না পেলে আপনার অর্ডারের তথ্যসহ কাস্টমার সাপোর্টে যোগাযোগ করুন।

05

AI Tools ও Premium Subscriptions

AI Tools এবং Premium Software Subscriptions-এর অ্যাক্সেস, মেয়াদ, সুবিধা ও ব্যবহারের সীমা প্রোডাক্টভেদে আলাদা হতে পারে।

কোনো প্রোডাক্ট Personal Access, Shared Access অথবা অন্য কোনো নির্ধারিত পদ্ধতিতে দেওয়া হতে পারে। আপনি অর্ডারের সময় যে অপশন নির্বাচন করবেন, সেই অনুযায়ী অ্যাক্সেস দেওয়া হবে।

  • সাবস্ক্রিপশনের মেয়াদ ও সুবিধা প্রোডাক্টের বিবরণ অনুযায়ী নির্ধারিত হবে।
  • অ্যাকাউন্ট শেয়ারিং, লগইন ও ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট সার্ভিসের নিয়ম মেনে চলতে হবে।
  • কোনো সার্ভিসের নিজস্ব নিয়মে নিষিদ্ধ এমন কাজ করা যাবে না।
  • অর্ডার করার আগে প্রোডাক্টের বিবরণ ও ব্যবহারের শর্ত ভালোভাবে দেখে নিন।
06

WordPress Plugins ও ডিজিটাল প্রোডাক্ট

Creative Access-এ পাওয়া WordPress Plugins, Website Backup Files, Laravel Websites, Source Code এবং অন্যান্য ডিজিটাল প্রোডাক্টের ফিচার, সেটআপ পদ্ধতি ও ব্যবহারবিধি আলাদা হতে পারে।

প্রোডাক্ট কেনার আগে তার বিবরণ, প্রয়োজনীয় সফটওয়্যার, সার্ভার বা হোস্টিংয়ের শর্ত এবং অন্তর্ভুক্ত ফাইলগুলো যাচাই করে নিন।

কোনো প্রোডাক্টের বিবরণে আপডেট, সাপোর্ট বা অতিরিক্ত সুবিধার কথা উল্লেখ না থাকলে সেটি অন্তর্ভুক্ত আছে বলে ধরে নেওয়া যাবে না।

07

প্রোডাক্ট ব্যবহারের অধিকার

Creative Access থেকে কোনো ডিজিটাল প্রোডাক্ট কেনার অর্থ এই নয় যে আপনি সেটির সব ধরনের মালিকানা বা পুনরায় বিক্রির অধিকার পেয়ে যাচ্ছেন।

  • প্রতিটি প্রোডাক্টের প্রযোজ্য লাইসেন্স ও ব্যবহারের শর্ত মেনে চলতে হবে।
  • অনুমতি ছাড়া কপিরাইটযুক্ত ফাইল, সফটওয়্যার, অ্যাকাউন্ট বা ডিজিটাল কনটেন্ট পুনরায় বিক্রি বা বিতরণ করা যাবে না।
  • কোনো প্রোডাক্টের পুনরায় বিক্রির অনুমতি না থাকলে সেটি সরাসরি বিক্রি বা বিতরণ করা যাবে না।
  • কোনো প্রোডাক্টের নিজস্ব লাইসেন্স বা ব্যবহারের শর্ত থাকলে তা অনুসরণ করতে হবে।
09

অ্যাকাউন্ট পরিচালনা

Creative Access-এ Personal Use Customer এবং Premium Member-এর জন্য পৃথক অ্যাকাউন্টের ব্যবস্থা থাকবে।

অ্যাকাউন্টের ধরন ও ওয়েবসাইটে থাকা সুবিধা অনুযায়ী ব্যবহারকারীরা তাঁদের অর্ডার, কেনা প্রোডাক্ট, অ্যাক্সেস এবং সদস্যপদের প্রাসঙ্গিক তথ্য দেখতে পারবেন।

প্রতিটি ব্যবহারকারীকে নিজের অ্যাকাউন্টের তথ্য সঠিক রাখতে হবে। অনুমতি ছাড়া অ্যাকাউন্ট অন্য কারও কাছে হস্তান্তর করা বা অন্যকে ব্যবহার করতে দেওয়া যাবে না।

08

Creative Access Membership

Creative Access Membership-এর মাধ্যমে নির্ধারিত শর্ত অনুযায়ী ডিজিটাল প্রোডাক্টের ব্যবসা শুরু ও পরিচালনা করার সুযোগ দেওয়া হয়। মেম্বারশিপের সুবিধা, অন্তর্ভুক্ত প্রোডাক্ট, অ্যাক্সেসের মেয়াদ, পুনরায় বিক্রির অধিকার এবং অন্যান্য নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের Membership Details পেজ দেখুন।

৮.১ Personal Use Customer

যারা নিজেদের ব্যক্তিগত বা প্রয়োজনীয় কাজে ব্যবহারের জন্য প্রোডাক্ট কেনেন, তারা Personal Use Customer হিসেবে গণ্য হবেন। তারা কেনা প্রোডাক্টের বিবরণ, লাইসেন্স ও ব্যবহারের শর্ত অনুযায়ী সেটি ব্যবহার করতে পারবেন। কোনো প্রোডাক্ট কেনার মাধ্যমে সেটি পুনরায় বিক্রি বা অন্যের কাছে বিতরণের অধিকার স্বয়ংক্রিয়ভাবে পাওয়া যাবে না।

৮.২ Premium Membership

যারা Creative Access-এর Premium Membership-এ যুক্ত হবেন, তারা নির্ধারিত সুবিধা ও শর্ত অনুযায়ী Creative Access ব্র্যান্ডের ডিজিটাল প্রোডাক্ট ব্যবহার করে নিজেদের ডিজিটাল প্রোডাক্টের ব্যবসা শুরু করতে পারবেন।

Creative Access-এ বিভিন্ন ব্র্যান্ডের ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করা হয়। আপনি আমাদের Premium Membership-এ যুক্ত হলে Creative Access-এর নিজস্ব ব্র্যান্ডের প্রোডাক্টগুলো নির্ধারিত শর্ত অনুযায়ী বিক্রি করতে পারবেন এবং নিজের ডিজিটাল প্রোডাক্টের ব্যবসা শুরু করতে পারবেন।

তবে অন্য ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রির অনুমতি পাবেন না তবে আমরা প্রিমিয়াম মেথড দিব তা দেখে আপনি কাজ করতে পারবেন। প্রতিটি প্রোডাক্টের ক্ষেত্রে প্রযোজ্য লাইসেন্স, ব্যবহারের শর্ত এবং Creative Access-এর নীতিমালা মেনে চলতে হবে। কোন কোন প্রোডাক্ট ব্যবসার কাজে ব্যবহার বা পুনরায় বিক্রি করা যাবে, তা Membership Details পেজ এবং সংশ্লিষ্ট প্রোডাক্টের শর্ত অনুযায়ী নির্ধারিত হবে।

10

কাস্টমার সাপোর্ট

Creative Access-এ আমরা আমাদের কাস্টমারদের সর্বোচ্চ গুরুত্ব দেই এবং যথাসাধ্য আন্তরিকভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। প্রোডাক্ট, পেমেন্ট, ডেলিভারি বা অ্যাকাউন্ট-সংক্রান্ত যেকোনো সমস্যায় আমাদের মেসেজ দিতে পারেন। ইনশা আল্লাহ, আমরা আপনাকে সাহায্য করার চেষ্টা করব।

এ ছাড়া, ওয়েবসাইট তৈরি, WordPress প্লাগিন, ডিজিটাল প্রোডাক্ট ব্যবহার কিংবা নিজের ডিজিটাল প্রোডাক্টের ব্যবসা শুরু করার বিষয়ে কোনো সাহায্য প্রয়োজন হলেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনার প্রয়োজন অনুযায়ী যথাসাধ্য সহযোগিতা করাই আমাদের লক্ষ্য।

11

নিষিদ্ধ কার্যক্রম

Creative Access-এর ওয়েবসাইট, অ্যাকাউন্ট বা প্রোডাক্ট কোনো অবৈধ, ক্ষতিকর বা প্রতারণামূলক কাজে ব্যবহার করা যাবে না।

আমাদের Premium Membership না নিয়ে Creative Access-এর যেসব প্রোডাক্ট পুনরায় বিক্রির অনুমতি শুধু মেম্বারদের জন্য নির্ধারিত, সেগুলো অন্যের কাছে বিক্রি বা রিসেল করা যাবে না। একইভাবে, কোনো প্রোডাক্টের লাইসেন্স বা ব্যবহারের শর্ত লঙ্ঘন করাও নিষিদ্ধ।

এ ধরনের অনিয়ম প্রমাণিত হলে Creative Access প্রয়োজন অনুযায়ী অ্যাকাউন্ট বা প্রোডাক্টের অ্যাক্সেস বন্ধ করতে পারে এবং প্রযোজ্য আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা নিতে পারে।

12

থার্ড-পার্টি সফটওয়্যার ও প্লাগিন

Creative Access-এ বিভিন্ন থার্ড-পার্টি সফটওয়্যার, প্রিমিয়াম সাবস্ক্রিপশন এবং WordPress প্লাগিনের সাবস্ক্রিপশন পাওয়া যায়। এসব প্রোডাক্ট ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিসিয়াল নিয়ম, নীতিমালা ও লাইসেন্স মেনে চলতে হবে।

আমাদের কাছ থেকে যে প্রোডাক্ট বা সাবস্ক্রিপশন প্ল্যানটি কিনবেন, তার মেয়াদ, সুবিধা, অ্যাক্সেসের ধরন এবং প্রযোজ্য শর্ত প্রোডাক্টের বিবরণে উল্লেখ থাকবে। তাই অর্ডার করার আগে প্রোডাক্টের বিবরণ ও প্ল্যানের সব তথ্য ভালোভাবে পড়ে নিশ্চিত হয়ে অর্ডার করুন।

13

নীতিমালা পরিবর্তন

Creative Access যেকোনো সময় আমাদের নীতিমালা, প্রোডাক্ট, সার্ভিস, মূল্য ও মেম্বারশিপের সুবিধা পরিবর্তন, সংযোজন বা সংশোধন করতে পারে।

নীতিমালায় কোনো পরিবর্তন হলে তা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বা ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। তাই গ্রাহক ও মেম্বারদের নিয়মিত আমাদের অফিসিয়াল আপডেটগুলো দেখে নেওয়ার অনুরোধ করা হচ্ছে।

My Bag

0 items selected

Free Shipping Unlocked!
SPECIAL OFFER Save 5,000.00৳ 
Digital Product & Subscription Business Membership

Digital Product & Subscription Business Membership

999.00৳  5,999.00৳ 
Brand Logo
MD Rifat ✓
৫ মিনিটের মধ্যে উত্তর দেওয়া হয়
Agent

আসসালামু আলাইকুম!

MD Rifat-এ আপনাকে স্বাগতম।
আপনাকে কীভাবে সহযোগিতা করতে পারি?
মেসেজ করুন
উত্তর দেওয়ার সময়: ১-৫ মিনিট
❯
TRENDING SEARCHES INSTANT AI RESULTS
⚡ ChatGPT Plus 🎨 Canva Pro 💻 Windows 11 Netflix Premium

TOP RECOMMENDED PRODUCTS

Popular Searches

Type above to filter instant digital marketplace assets.